সর্বশেষ বাংলা সংবাদ
- মুনাফার লোভে নিয়ম ভেঙে ৮ ব্যাংক শেয়ারবাজারে
- সব ছাপিয়ে ফিরে ফিরে আসছেন রকিবুল
- সীমান্তে হত্যা বন্ধে রাতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপে মতৈক্য
- জলবায়ু তহবিলের ২৬৮ কোটি টাকা বরাদ্দ
- জেলখানায় আমাকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল
- আট দিনে শেখ হাসিনার পাঁচ মামলা বাতিল
- বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে
- এত দিন পর এই রেওয়াজ বেআইনি ও অসাংবিধানিক!
- বিদেশে পাঠানোর নামে প্রতারণা বছরে মাত্র দেড় হাজার অভিযোগ
- মাটি ছাড়াই ফুল-ফল সবজি চাষ
Feed aggregator
মুনাফার লোভে নিয়ম ভেঙে ৮ ব্যাংক শেয়ারবাজারে
শেয়ারবাজারে বিনিয়োগেই বেশি আগ্রহী হয়ে উঠেছে বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক। শেয়ার কেনাবেচার মাধ্যমে মুনাফা বেশি বলে এ খাতেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে তারা। আট ব্যাংকের বিরুদ্ধে ফুলে-ফেঁপে ওঠা বর্তমান শেয়ারবাজারের ফটকা খেলায় ঢুকে পড়ার অভিযোগ সবচেয়ে বেশি। তারা ব্যাংক কোম্পানি আইন না মেনেই শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করেছে। বাংলাদেশ ব্যাংক একাধিকবার সতর্ক করার পরও ব্যাংকগুলো তাদের বিনিয়োগ নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনেনি। এ কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিনটি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলও...
সব ছাপিয়ে ফিরে ফিরে আসছেন রকিবুল
অ্যান্ড্রু স্ট্রাউসের অনুপস্থিতিতে অ্যালিস্টার কুকের টেস্ট অধিনায়কত্বে অভিষেকটা কেমন হবে? কেভিন পিটারসেনের ব্যাটে রান-খরা এখানেই কাটবে, নাকি এই স্টেডিয়ামে নিজের স্পিনার হয়ে ওঠার গল্পটাই আরেকবার শোনাবেন সাকিব আল হাসান! কৌতূহল অনেকই থাকতে পারত। অথচ এসব নিয়ে কারও কোনো কথা নেই। বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টের আগের দিন জহুর হোসেন চৌধুরী স্টেডিয়ামে সবার সব আলোচনায় কেবলই একজন এবং তিনি এই টেস্টে খেলছেন না—রকিবুল হাসান। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে না থেকেও ছিলেন মাশরাফি বিন মুর্তজা, এখানে রকিবুল। বাংলাদেশের ক্রিকেটে মান-অভিমানের খেলা এখন নিয়মিতই হচ্ছে। তবে...
সীমান্তে হত্যা বন্ধে রাতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপে মতৈক্য
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিরপরাধ বাংলাদেশিদের প্রাণহানি বন্ধ করতে এবার রাতের বেলা কিছু সীমান্ত এলাকায় লোকজনের চলাচল বন্ধ করার কথা ভাবছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে শেষ হওয়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম গতকাল সন্ধ্যায় দিল্লি থেকে টেলিফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে ৭ মার্চ এ বৈঠক শুরু হয়। বৈঠকে সীমান্তে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশিদের হত্যা বন্ধ করার বিষয়টি আলোচনায় এলে ভারতীয়...
জলবায়ু তহবিলের ২৬৮ কোটি টাকা বরাদ্দ
সরকার ৩৪৫ জন সাংসদের প্রত্যেককে ২৫ হাজার করে (মোট ৮৬ লাখ ২৫ হাজার) গাছের চারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপকভিত্তিক বনায়নের উদ্দেশ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা ও পুনর্বাসনমূলক ২৫টি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এসব প্রকল্পের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের আইলাবিধ্বস্ত এলাকায় ঘূর্ণিঝড়-সহনীয় গৃহনির্মাণ প্রকল্প অন্যতম। এসব প্রকল্পে ২৬৮ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে এ টাকা দেওয়া হবে। আর সরকারি নার্সারিতে উত্পাদন করা গাছের...
জেলখানায় আমাকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জরুরি অবস্থার সময়ে জেলখানায় আমাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল, একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। ময়লা দুর্গন্ধময় একটি বাড়িতে আমাকে রাখা হয়েছিল। দেওয়া হয়েছিল ইঁদুরে কাটা তোশক। প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়াকে কিন্তু স্পিকারের জন্য নবনির্মিত বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে কাজের লোক থাকতে দেওয়া হতো। লন্ড্রি থেকে কাপড় ধোয়ার ব্যবস্থা ছিল। খাবারদাবার বাসা থেকে আসত। তিনি বলেন, ‘মাইনাস টু নয়, তাদের ফর্মুলা ছিল মাইনাস ওয়ান। টার্গেট ছিলাম আমি। আমার মুক্তির দাবিতে ১৫ দিনে ২৫ লাখ স্বাক্ষর...
আট দিনে শেখ হাসিনার পাঁচ মামলা বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা নাইকো দুর্নীতি মামলাটিও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। দুই দিন উভয় পক্ষের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। এ নিয়ে গত আট দিনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাঁচটি দুর্নীতির মামলা হাইকোর্টের রায়ে বাতিল ও অবৈধ হলো। হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিধিমালার অসংগতি দূর করতে তা সংশোধনেরও নির্দেশনা দিয়েছেন। গতকালের এই রায়ের অনুলিপি দুদকের চেয়ারম্যান বরাবর পাঠানোর কথাও বলেছেন আদালত। শেখ হাসিনার...
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে
বাংলাদেশে ২০০৯ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যাও কিছু বেড়েছে। বেড়েছে জননির্যাতন, সরকারি হেফাজতে মৃত্যু, গণগ্রেপ্তার, সাংবাদিক হয়রানি এবং রাজনৈতিক সহিংসতার ঘটনা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত এবং বিডিআর বিদ্রোহের পর নিরাপত্তা হেফাজতে মৃত্যু তদন্তে সরকারি ব্যর্থতা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতাও গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা হিসেবে বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের ২০০৯ সালের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলা হয়েছে। গতকাল...
এত দিন পর এই রেওয়াজ বেআইনি ও অসাংবিধানিক!
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৫ সালের ১ অক্টোবরই প্রথম আটক ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছিল। এরপর এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে অনেকবার। কিন্তু কখনোই বিএনপি-জামায়াতের কেউ এ নিয়ে প্রশ্ন তোলেননি। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ছাত্রশিবিরের নেতা ইকরাম হোসাইনকে গণমাধ্যমের সামনে হাজির করায় এখন এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, এটা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ইকরাম র্যাব সদর দপ্তরে গণমাধ্যমের সামনে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার সময়...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা বছরে মাত্র দেড় হাজার অভিযোগ
বরিশালের এনামুল হক, চুয়াডাঙ্গার মোহাম্মদ সোহাগ, নওগাঁর দেলোয়ার হোসেন, টাঙ্গাইলের মনির হোসেন, মিরপুরের ফারুকসহ ২৪ জন কর্মী আরডেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হন। তাঁরা দেশে ফিরে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) অভিযোগ এবং ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগটি পরে চলে যায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে। প্রতারিত এই কর্মীরা প্রথম আলোকে বলেন, দেড় বছর ধরে ঘোরাঘুরি করেও তাঁরা ক্ষতিপূরণের টাকা পাননি। দুবাই পাঠানোর নাম করে টাকা আত্মসাত্ করার ঘটনায়...
মাটি ছাড়াই ফুল-ফল সবজি চাষ
দেশে জনসংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। শহর-নগর-বন্দরে এখন এক চিলতে জায়গা খুঁজে পাওয়াই দায়। মাটি তাই রত্নের চেয়েও দামি। সেই মাটি দিয়ে ছাদের ওপর এক ফালি শখের বাগান গড়ে তোলেন অনেক শহুরে। কেউ বা বেলকনি বা বারান্দার কোণে গোটাকয়েক ফুলের টব বসিয়ে দেন। কিন্তু মাটি ছাড়াও ফুল, ফল ও সবজির চাষ সম্ভব। স্রেফ পানিতে ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করে সম্প্রতি সাফল্য পেয়েছেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের কৃষিবিজ্ঞানীরা। পানিতে চাষাবাদের কেতাবি নাম ‘হাইড্রোপনিক পদ্ধতি’। নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় খাদ্য...
কম দামের ডাল বেশি দামে কিনছে টিসিবি
বাজারে যখন ডালের দাম কমতে শুরু করেছে, টিসিবি সে সময় বেশি দামে ডাল কেনা শুরু করেছে। যারা কম দামে ডাল সরবরাহ করতে চেয়েছিল, তাদের বাদ দিয়ে বেশি দামে আরেকটি প্রতিষ্ঠান থেকে এই ডাল কেনা হচ্ছে। দেশে খুচরা বাজারে এখন ৮০ টাকা কেজি দরে ডাল পাওয়া যাচ্ছে। আর সরকার সেই ডালই কিনছে ১০০ টাকায়। সরবরাহকারী প্রতিষ্ঠান আমদানি করে নয়, স্থানীয় বাজার থেকে সেই ডাল সংগ্রহ করে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দিচ্ছে। এর ফলে সরকারের অর্থ গচ্চা গেলেও লাভবান হচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানটি। দানিয়া জামান অ্যান্ড ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের...
কিডনি রোগে আক্রান্ত ১ কোটি ৮০ লাখ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গতকাল বুধবার রক্ত পরিশোধন (ডায়ালাইসিস) করা হচ্ছিল গৃহবধূ রুখসানা বেগমের (৩৫)। রাজধানীর হাজারীবাগ এলাকার এই গৃহবধূর দুটি কিডনিই বিকল। তাঁর স্বামী নূরুল আমিন জানান, ২০০৭ সাল থেকে রুখসানার ডায়ালাইসিস করানো হচ্ছে। আগে বেসরকারি হাসপাতালে করালেও খরচে কুলাতে না পারায় সরকারি হাসপাতালে এসেছেন। তিনি জানান, এখানকার সেবার মানও ভালো। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের হিসাবে, দেশে রুখসানার মতো দুটি কিডনি বিকল হওয়া রোগীর সংখ্যা প্রায় ৪০ হাজার। কিডনির কোনো না কোনো রোগে ভুগছে এমন মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৮০ লাখ। তবে এ নিয়ে...
বান্দরবানে বাতিল ইজারা গোপনে পুনর্বহাল?
বান্দরবানে ইজারা বাতিল হওয়া রাবার ও হর্টিকালচারের ভূমি আবার ইজারা দেওয়া শুরু হয়েছে। সরকারি নির্দেশ না থাকা সত্ত্বেও জেলা প্রশাসক নিজেই কিছুটা গোপনীয়তার সঙ্গে তা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপমন্ত্রী বলেছেন, ঊর্ধ্বতন মহল থেকে এ ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং স্থানীয় প্রশাসন তা করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলার বাইরের মানুষের কাছে দেওয়া ভূমির ইজারা বাতিলের কাজ শেষ হওয়ার আগেই পুনর্বহাল কার্যক্রমে স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এটি ভূমিবিরোধকে আরও জটিল করবে বলে মনে করেন স্থানীয় নেতারা। বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,...
মালিক-শ্রমিকদের নামে বেপরোয়া চাঁদাবাজি
রাজধানীর বাস টার্মিনাল ও বাসস্ট্যান্ডগুলোতে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে মালিক-শ্রমিক সমিতির চাঁদাবাজি চলছেই। গত এক বছরে চাঁদা আদায়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে গত ছয় মাসে মালিকেরা দুবার রাজধানীতে বাস চলাচল বন্ধ করে দেন। সর্বশেষ গত মঙ্গলবার মিরপুর এলাকায় জোর করে চাঁদা আদায়ের অভিযোগ করে কাউন্টারভিত্তিক বাস পরিচালনাকারীরা গতকাল বুধবার থেকে টানা ধর্মঘটের ডাক দেন, যদিও তা প্রথম দিনই প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকে বড়...
নভেম্বরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
এ বছর নভেম্বরের প্রথম সপ্তাহে ২০১০ সালের অষ্টম শ্রেণীর বার্ষিক ও বৃত্তি পরীক্ষা একীভূত করে এসএসসি পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণীতে স্কুল ও মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত প্রতি বিষয়ে...
র্যাব সদস্য ১০ মাস নিখোঁজ
র্যাবের সদস্য নূর নবী চৌধুরী প্রায় সাড়ে ১০ মাস নিখোঁজ। তাঁকে উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁর মা ও স্ত্রী। গতকাল বুধবার ঢাকায় তাঁরা সংবাদ সম্মেলনে বলেন, র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে তাঁরা ঘুরেছেন, আকুতি জানিয়েছেন নূর নবীকে উদ্ধারের জন্য। কিন্তু আশানুরূপ কোনো সহযোগিতা পাননি। কনস্টেবল নূর নবীর স্ত্রী ইয়াসমিন আক্তারের অভিযোগ, র্যাব-৩-এর তত্কালীন পরিচালক লে. কর্নেল জাকির হোসেনের যোগসাজশে তাঁর স্বামীকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ বিষয়ে চেষ্টা করেও জাকিরের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এখন আর র্যাবে নেই বলে জানা গেছে।...
১৮ মার্চ আ.লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু
১৮ মার্চ থেকে সারা দেশে মাসব্যাপী সাংগঠনিক সফরে যাচ্ছে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে সাত বিভাগের বিভিন্ন জেলায় একযোগে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। এ সময় কেন্দ্রীয় নেতারা ১৬টি দলে বিভক্ত হয়ে সব সাংগঠনিক জেলায় সাধারণ সভা-সমাবেশ ও বর্ধিত সভায় অংশ নেবেন। গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সাংগঠনিক সফরের ব্যাপারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। তখন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দা...
২৭ মার্চ চট্টগ্রামে বিএনপির প্রথম বিভাগীয় সমাবেশ
সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৭ মার্চ চট্টগ্রামে জনসভা করবে বিএনপি। এর মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে জনসংযোগ শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরে জনসভা করবেন তিনি। দলের সাংগঠনিক ভিত মজবুত করতে মার্চ ও এপ্রিল মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী দল। ১৮টি দলে ভাগ হয়ে কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর করবেন। বিভাগীয় পর্যায়ে জনসভার পর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি রয়েছে দলটির। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগের নেতারা বৈঠক করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য ও সভার...
গাছের পরনে যেন নতুন পোশাক
গান চোখে দেখার নয়, কানে শোনার। কিন্তু কবিগুরুর সেই গানটি ‘বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা...’ এখন দিব্যি চোখে পড়ে; এমনকি এই কৃত্রিম মহানগরেও। যত ব্যস্ত আর প্রকৃতিবিমুখই হন না কেন, আপনারও চোখে পড়েছে নিশ্চয়ই। আমগাছের তো পাতাই ঢাকা পড়েছে মুকুলের সমারোহে। আর পথের মাঝখানের বিভক্তি বরাবর যে গাছপালা এত দিন হতশ্রী অবস্থায় প্রেতের মতো চেহারা নিয়ে বিব্রত হয়ে দাঁড়িয়ে ছিল, তারা যেন ঝলমল করছে খুশিতে। বসন্ত এসে তার বিপুল প্রাণশক্তিতে জাগিয়ে তুলেছে ম্রিয়মাণ প্রকৃতিকে। সাজিয়েছে রূপে, সৌরভে। শিমুল-পলাশ-অশোক-কাঞ্চনের রক্তিম ছটা যদিও সুলভ নয় এখানে, তা সত্ত্বেও শুধু নবীন পল্লবেই...
খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মামলার আলামত
ঢাকার সাভারের আশুলিয়া থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আলামত রাখা হয়েছে খোলা আকাশের নিচে। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এসব আলামত নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এসব আলামতই মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আদালতে উপস্থাপিত হয়ে থাকে। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা, মারামারিসহ বিভিন্ন মামলার অভিযোগের সত্যতা প্রমাণের অংশ হিসেবে পুলিশকে বিভিন্ন ধরনের আলামত সংরক্ষণ করতে হয়। আদালতে মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এসব আলামত অনেক জরুরি। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য এসব আলামত আদালতে পাঠানো হয়। অথচ এসব...
JUST VIEWED
Last viewed:
- Page Not Found!
- বানিজ্য মন্ত্রীর অবাধ বানিজ্য
- একজন আবু বকরের মৃত্যু ও কিছু প্রাসংগিক কথা...
- Calling all Bangladeshis...
- রসের গুড় পিঁপড়ায় খায়!
- Americas Best Dance Crew: Jabbawockeez
- ইতিহাসের কালো ইতিহাস
- সাম্প্রতিক রাজনীতি ভাবনা
- About Ami Bangladeshi
- আইরিন খানের দৃষ্টিতে ‘বাংলাদেশ চুরিচামারির দেশ’
- অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে...
- News Feeds
- একজন সালাউদ্দিন কাদের চৌধূরীর দিনরাত্রি
- কালো রাতের কালো বন্যায়
- সম্মেলন শুভেচ্ছা, বিএনপি!
Latest Blogs
- রাজার দেশে দুই রাজপুত্র...
- US State Department warned Mujibur about possible assassination
- Hope of a Nation
- Haves and Have-nots
- While Bangladeshis fight, Vietnam gets Billion $ Intel
- ডিজিটাল বিপ্লব না পারিবারিক বনভোজন?
- একজন কণিকা রহমানের কাহিনী...
- পার্বত্য চট্টগ্রাম, যে ছবি কথা বলে...
- জন হিংঙ্কলে, আকতার হামিদ পবন ও দু'টা অসফল নাটকের ইতিকথা
- মার্ডার অন দ্যা ওরিয়েন্ট/বিডিআর এক্সপ্রেস!





Recent Comments
19 hours 16 min ago
19 hours 27 min ago
2 days 13 hours ago
5 days 16 hours ago
5 days 16 hours ago
5 days 16 hours ago
5 days 16 hours ago
5 days 16 hours ago
5 days 16 hours ago
5 days 16 hours ago