দ্যা ডে আফটার

বহু প্রত্যাশিত মুজিব হত্যার রায় বেরিয়েছে একদিন হয়ে গেল। যেমনটা আশাকরা গিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট ইতিপূর্বে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে। হত্যাকান্ডের ৩৪ বছর পর রায়! যে কোন মানদন্ডে এ ধরনের দীর্ঘসূত্রতা বিচার ব্যবস্থার দেউলিয়াত্বই প্রমান করে কেবল। সেনা শাষক, স্বৈর শাষক এবং তাদের সহযোগী রাজনীতিবিদ্রা নিজ নিজ স্বার্থে শতাব্দীর এ জঘন্যতম হত্যার বিচার নিয়ে ঈদুর-বেড়াল খেলেছে গত ৩৪ বছর ধরে। শেষ পর্য্যন্ত এর পরিসমাপ্তি হতে যাচ্ছে এমন একটা পরিবেশে যখন রাজনৈতিক ক্ষমতায় হত্যাকান্ডের মূল ভিক্টিম আওয়ামী লীগ। স্বভাবতই প্রশ্ন জাগে, দলটি ক্ষমতায় না এলে বিচারের ভাগ্য কোন দিকে গড়াত? এর উত্তর পেতে বিশেষ কোন পন্ডিত্যের প্রয়োজন হবেনা, এ যাত্রায় বিএনপি নামক দলটিকে ক্ষমতায় দেখা গেলে মুজিব হত্যার বিচার ৩৪ বছরের ন্যায় আবারও আদালতের বিভিন্ন গলিতে হোচট খেত, পাশাপাশি মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরাও ৫ বছরের জন্যে নিশ্চিন্ত থাকত তাদের ভাগ্য নিয়ে। রাজনীতি এবং বিচার ব্যবস্থার এই অলিখিত মধুচন্দ্রিমা এটাই কি প্রমান করেনা কথিত স্বাধীনতা হতে আমাদের বিচার ব্যবস্থা কত লক্ষ মাইল দূরে? নিকট অতীতে এই উচ্চ আদালতের একাধিক বিচারক বার বার বিব্রত বোধ করেছেন মুজিব হত্যার বিচার কাজ পরিচালনা করতে। কোত্থেকে আসে এই বিব্রতবোধ? সাধারণ মানুষের বুঝতে অসূবিধা হওয়ার কথা নয় রাষ্ট্রের পয়সায় পালিত বিচারকের দল হাভাতের মত তাকিয়ে থাকে রাজনৈতিক ক্ষমতায়নের দিকে, ক্ষমতাসীন দলের রাজনৈতিক এবং আদর্শিক মনোভাবের সাথে রাতারাতি খাপ খাইয়ে নিজদের ভাগ্য গড়ে নেন এই সূবিধাবাদী চক্র। আওয়ামী লীগও এই অপরাধ হতে মুক্ত নয়, তাদের ঝুলিতেও জমা আছে আইনী বিচারের অনেক রাজনৈতিক টালবাহানা। কেন ৩৪ বছর লাগল এমন একটা বিচার কাজ সমাধা করতে তার কারণ খুঁজতে গেলেই বেরিয়ে আসবে আমাদের দৈন্যতা। বিচারের দীর্ঘসূত্রতার জন্যে শুধু বিচার ব্যবস্থা এবং বিচারকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে হা-হুঁতাশ করলে অন্যায় হবে, এর জন্যে দায়ী মূলত বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক ক্ষমতার নগ্ন হস্তক্ষেপ।
পিতার হত্যাকারীদের ফাঁসিকাষ্ঠে ঝুলতে দেখলে সন্তান মাত্রই তৃপ্ত হয়। গতকালের রায়ে শেখ পরিবারের প্রতিক্রিয়াও এর বাইরে যায়নি। কিন্তূ বর্তমান ক্ষমতাসীন সরকার কি হলফ করে বলতে পারবে এ ধরনের হত্যাকান্ড ভবিষতে আর কোনদিন ঘটবেনা? অন্যায়ের বিচার যদি রাজনৈতিক ক্ষমতায়নের উপর নির্ভরশীল হয় তাহলে বিচারের বানী ঘুরতে থাকবে বছরের পর বছর, যেমনটা ঘুরেছে মুজিব হত্যা বিচারের বেলায়। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এ হতে শিক্ষা নেয়া উচিৎ।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- একজন আবু বকরের মৃত্যু ও কিছু প্রাসংগিক কথা...
- কালো টাকা সাদা এবং ১০% শুভংকরের ফাকি...
- বাবর আলীর কাহিনী
- Country Comparison : Electricity - production
- লাশ শাহ্রিয়ারকে নিয়ে এ লেখা
- চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশসহ গ্রেপ্তার ৭
- Mujib's killers must hang: SC
- News Archive
- ভারতের টিপাইমুখ বাঁধ : আরেক ফারাক্কা অভিশাপ
- নববর্ষে ডঃ মোহম্মদ ইউনুসের বানী - ২০১০ সাল হোক দিনবদলের বছর
- সিয়ার্স টাওয়ারের ১০৩ তলায় কাঁচের বারান্দা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
- রাজার দেশে দুই রাজপুত্র...
- ভবিষৎ টেন্ডারবাজীর আগাম প্রস্তূতি
- Google Search Result
- বাংলাদেশের আভ্যন্তরীন রাজনীতিতে ভারত ইস্যু
Latest Blogs
- রাজার দেশে দুই রাজপুত্র...
- US State Department warned Mujibur about possible assassination
- Hope of a Nation
- Haves and Have-nots
- While Bangladeshis fight, Vietnam gets Billion $ Intel
- ডিজিটাল বিপ্লব না পারিবারিক বনভোজন?
- একজন কণিকা রহমানের কাহিনী...
- পার্বত্য চট্টগ্রাম, যে ছবি কথা বলে...
- জন হিংঙ্কলে, আকতার হামিদ পবন ও দু'টা অসফল নাটকের ইতিকথা
- মার্ডার অন দ্যা ওরিয়েন্ট/বিডিআর এক্সপ্রেস!
Recent Comments
- জয়কে এখনই সক্রিয় রাজনীতিতে দেখতে চান না শেখ হাসিনা
10 hours 13 min ago - Driving force behind Globalization – a Bangladesh case study
3 days 12 hours ago - A sad legacy
3 days 12 hours ago - Fragmented population and Bangladesh
3 days 12 hours ago - Begums' gift to Bangladesh
3 days 12 hours ago - Charting Bangladesh’s economic prosperity
3 days 12 hours ago - My 7 days in NYC
3 days 13 hours ago - Bangladesh will not prosper economically in near future
3 days 13 hours ago - Economic rise of a nation does not happen by accident
3 days 13 hours ago - BD’s barrier to prosperity
3 days 13 hours ago





very well said
very well said
Post new comment