Posted Sat, 08/07/2010 - 20:41 by WatchDog

ভারত বাংলাদেশকে ১.৭৫% সুদে ৭ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে যা ২৫ বছরে পরিশোধ করতে হবে। প্রনব বাবু ঢাকায় এসে চুক্তি চুড়ান্ত করে গেলেন। এ চুক্তি দু'দেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করবে বলেও তিনি দাবি করেছেন। চুক্তির পাশাপাশি দু দেশের মধ্যে অনেকদিন ধরে ঝুলে থাকা নেপাল ট্রানজিট সমস্যারও একটা আশাব্যঞ্জক সমাধা দিয়ে গেলেন ভারতের অর্থমন্ত্রী।
Posted Fri, 08/06/2010 - 19:18 by WatchDog

গানটা আমার খুবই প্রিয়। সূযোগ পেলেই শুনি আর সাথে সূর মেলানোর চেষ্টা করি। মগজে আউলা চক্কর লাগলে গানের কথাগুলো খুব কাছের মনে হয়। যে প্রশ্নের উত্তর নেই চাইলে তারও উত্তর পাওয়া যায় গানটায়। মাঝে মধ্যে খুব ভোরে কাজে যাই। বাসা হতে অফিস দশ মিনিটের রাস্তা। হেঁটেই যাই সাধারণত। সূর্যটা উঠি উঠি করে তখন। জনশূন্য শহর সাথে সান্ডিয়া পাহাড়ের মৃদু-মন্দ বাতাস মনটা ভীষন হাল্কা করে দেয়। গলা খুলে গান গাওয়ার পারফেক্ট সময়। বিশেষ করে বাউল গান...
Posted Mon, 08/02/2010 - 06:17 by WatchDog
পরিচয়টা নিয়ে আমি গর্বিত নই। তবু প্রকাশ করছি কারণ অতীতে এ নিয়ে অনেকে অনেক রকম সন্দেহ প্রকাশ করেছেন। আমি ধার্মিক নই। পরজগত নিয়ে বিশেষ চিন্তিত নই বিধায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভে যা করণীয় তার কোনোটাই পালন করি না। এর দায় দায়িত্ব সবাটাই আমার। রক্ষণশীল মুসলিম পরিবারের মানুষ হয়েও কেন সৃষ্টিকর্তার আনুগত্য শতভাগ মেনে নেইনি কারণ হিসাবে ধরা যেতে পারে সমাজতান্ত্রিক দেশের প্রভাব। সরকারীভাবে ধর্মকে অস্বীকার করা হয় এমন...
Posted Sun, 08/01/2010 - 00:05 by WatchDog

৩৯ বছর পর পরিচয় পাওয়া গেল আমার। আমি বাংলাদেশি। সমাজের চোখে কতটা জানিনা তবে ’মহামান্য’ আদালতের চোখে এতদিন আমি ছিলাম পরিচয়হীন, জারজ। দায় মুক্তির চাইতে কলঙ্কমুক্তি আনন্দে আমি এখন দিশেহারা! ধন্যবাদ ’মহামান্য’ আদালতকে। নাগরিক পরিচয় উদ্ধারের পাশাপাশি বিচার ব্যবস্থা আমাদের ইতিহাসের ডিএনএ’তেও হাত দিয়েছে এবং ’পবিত্র’ কলমের খোঁচায় যার যা প্রাপ্য তা ফিরিয়ে দিচ্ছে একে একে। গোপালগঞ্জ আওয়ামি লীগের এককালের মহান নেতা ও উচ্চ আদালতের...
Posted Fri, 07/23/2010 - 23:42 by WatchDog

পাঠক, আপনাদের কি হলিউড মুভি ’ব্রেইভ হার্ট’ দেখার সৌভাগ্য হয়েছিল? না হয়ে থাকলে অনুরোধ করব ছবিটা দেখে নেয়ার জন্যে। হলিউড ফ্যাক্টরী হতে এ পর্যন্ত যতগুলো ভাল ছবি বের হয়েছে ’ব্রেইভ হার্ট’ তার মধ্যে অন্যতম। স্বীকৃতি হিসাবে ৬৮তম একাডেমি এওয়ার্ড অনুষ্ঠানে এ ছবির অভিনেতা ও নির্মান কৌসুলিদের ভাগ্যে জুটেছিল একাধিক পুরস্কার...
Posted Tue, 07/20/2010 - 05:30 by WatchDog

আমার এ লেখাটা আওয়ামী ঘরণার পাঠকদের কাছে যুদ্ধাপরাধী বিচার কাজে বাধার শামিল মনে হতে পারে। এ মুহূর্তে সরকারী কর্মকান্ডের যে কোন সমালোচনা মানেই নিজামী-মুজাহিদীদের পক্ষ নেয়া। যেহেতু লেখাটায় আওয়ামী সমালোচনায় ভরপুর, স্বভাবতই ধরে নেয়া যায় তা ৭১’এর ঘাতকদের বিচার হতে জনগণের দৃষ্টি সরিয়ে নেয়ার ব্লগীয় ষড়যন্ত্র। প্রাসঙ্গিক ভাবে মনে করিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট বুশের ঐতিহাসিক ঘোষনা, 'You are either with us or against us'। কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে যারা আমেরিকার...
Posted Thu, 07/15/2010 - 05:43 by WatchDog

ইটের বদলে পাটকেল যদি রাজনীতির মুখ্য উদ্দেশ্য হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের গত ১৮ মাসের শাসন সে অর্থে শতভাগ সফল। বিএনপি-জামাত জোটের অপশাসনের বিরুদ্ধে জনগনের ঐতিহাসিক ম্যান্ডেটকে প্রতিপক্ষ উচ্ছেদের ম্যান্ডেট হিসাবে নিয়ে দল হিসাবে আওয়ামী লীগ রাজনীতিতে এমন এক সাংস্কৃতি চালু করতে চাইছে যা ...
Posted Sat, 07/10/2010 - 20:03 by WatchDog

আবদুল মান্নান ভূঁইয়া। এক কালের পরাক্রমশালী এই মানুষটা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রুশ ভাষায় একটা প্রবাদ আছে, ’ইয়েসলি মোখাম্মেদ নে ইদয়ত ক গোরে তো গরা ইদয়ত ক মোখাম্মেদু’। অর্থাৎ, ’পাহাড়ের কাছে মোখাম্মদে না গেলে পাহাড় আসে মোখাম্মেদের কাছে’। একজন শক্তিশালী মানুষের ক্ষমতা বর্ণনা করার এসব ইউনিক শব্দ খুঁজলে পৃথিবীর অনেক ভাষাতেই পাওয়া যাবে...
Recent Comments
12 hours 40 min ago
15 hours 37 min ago
1 day 14 hours ago
1 day 23 hours ago
3 days 1 hour ago
2 weeks 11 hours ago
2 weeks 11 hours ago
2 weeks 3 days ago
2 weeks 4 days ago
2 weeks 5 days ago