Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

এ দুর্ঘটনা নয়, ঘটনা

Bangladesh
মৃত্যু অনাকাঙ্খিত হলেও অপ্রত্যাশিত নয়, এবং তাতে অগৌরবের কিছু নেই। মৃত্যু মৃত্যুই, তা যেভাবেই আসুক। মানুষ জন্ম নেয় মরার জন্যে। আমাদের জীবনটাই পল্লবিত হয় জন্ম-মৃত্যুর লড়াইকে ঘিরে। এ লড়াই জয়ী হওয়ার লড়াই নয়, অবধারিত পরাজয়ের লড়াই। জেনেও আমরা লড়ি, কারণ এর নামই বেচে থাকা। আমাদের মত তৃতীয় বিশ্বের দেশ গুলোতে এ লড়াই চালাতে হয় মাল্টি ফ্রন্টে। প্রকৃতি ছাড়াও লড়তে হয় মনুষ্য সৃষ্টি মৃত্যুর সাথে। আমাদের প্রতি পদে ওৎ পেতে থাকে হাত পা ওয়ালা আজরাইল...

মৃত্যু হয় কার, একজন মানুষের না সন্ত্রাসীর?

Bangladesh
দেখতে দেখতে আমরা কি অভ্যস্ত হয়ে যাচ্ছি এসবে? হ্যা, উপরের ছবিটার কথাই বলছিলাম। শুধু ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় কেন, বাংলাদেশের যে কোন গলিতেই অহরহ ঘটছে এমন ঘটনা। একদল অন্যদলকে ধাওয়া করছে, জানোয়ারের মত কোপাচ্ছে এবং একটা দুটা লাশ ফেলে বীরদর্পে চলে যাচ্ছে হত্যাকারীর দল। মিডিয়ায় খবর আসে দুই প্রতিপক্ষ স্বার্থের লড়াইয়ে একে অন্যকে ঘায়েল করেছে...

পূণর্জন্ম হোক বাকশালের

বাকশাল নামক একদলীয় শাসন বিদায় নিয়েছে আজ প্রায় ৩৫ বছর। কিছুদিন আগ পর্যন্ত এই নামের একটা রাজনৈতিক দলও সক্রিয় ছিল দেশে। জনবিচ্ছিন্নতার কারণে টিকতে পারেনি, এবং শেষ পর্যন্ত যে জঁড়ায়ুতে জন্ম সেখানে আত্মাহুতি দিয়ে বিদায় নিয়েছে আভ্যন্তরীণ ও বর্হিবিশ্বের চাপে। কিন্তু তাই বলে বাকশাল শব্দটা কি আমাদের জাতীয় জীবন হতে মুছে ফেলা গেছে চিরতরে?

ফেইসবুক নিধন বনাম রূপগঞ্জের কনটেমপোরারি আর্ট!

Awami League
পাঠক, আগ বাড়িয়ে নিশ্চিত করে দিচ্ছি, উপরের ছবি দুটো মেসার্স ওয়াচডগ ফটোশপ করপোরেশনের (দেউলিয়া ঘোষিত) নতুন কোন প্রডাক্ট নয়। যারা কার্টুন শিল্পের টেকনিক্যাল দিকগুলোর সাথে পরিচিত নন তাদের মনে করিয়ে দিচ্ছি, এ কাজ পুরানো ঢাকার র‌্যংকিন ষ্ট্রীটের রডিনের কাজও নয়। এ আমাদের সাংবাদিক ভাইদের সৃষ্ট কনটেমপোরারি আর্ট। সৃষ্টির এ এপিসোডে মডেল হয়ে আমাদের ধন্য করেছেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বঙ্গবন্ধু সৈনিক, স্বনামধন্য যুবলীগের ভাই সকল...

আপরাধ ও শাস্তি

Facebook in Bangladesh
আমি এমনটাই করি। চোখ আটকে যাওয়ার মত খবরগুলোকে কল্পনার ৩-ডাইমেনশনে খুব কাছে নিয়ে আসি। তারপর হাতড়ে দেখার চেষ্টা করি খবরের গভীরতা। এক ধরণের জৈবিক আনন্দে পাই এসব কাল্পনিক সেশন হতে। ছাইপাঁশ যা লিখি তাও এই ডাইমেনশনেরই ফসল। আজও এর ব্যতিক্রম হল না। দুটো ছবি পাশাপাশি ফ্রেমে আটকে অবচেতন মনে কল্পনা করলাম মুহুর্ত দুটো...

কোন আভিযোগ নেই

Bangladesh
আমার এ লেখাটা কাউকে অভিযুক্ত করার জন্যে নয়। মাথা পেতে অভিযোগ নেয়ার মত সাহসী আদম আমাদের দেশে জন্ম নেয় না। তাই অভিযোগ করে লাভ হয়না। হতে পারে খোদ সৃষ্টিকর্তাই জাতির ভাগ্যলিপিতে সীল মেরে দিয়েছেন এ নিয়তি, ‘চামড়া মোটা, অভিযোগ প্রুফ জাতি’। দায় দায়িত্ব এড়ানো ও অভিযোগ খন্ন্ডনের বায়োনিক ক্ষমতা আছে আমাদের রক্তে। তাই ঘটনা যত গুরুতর আর ভয়াবহই হোক না কেন এর দায়-দায়িত্ব এড়ানোর আধুনিক কলাকৌশল সব আমাদের নখদর্পণে। উদাহরণ হিসাবে তত্ত্বাবধায়ক আমলে সোনা রফিক নামে আওয়ামী লীগের...

ব্লগীয় দামামা...প্রসঙ্গ পাকিস্তান ও রাজাকার।

Rajakar
বনখেকো ওসমান গনির দোসর, এককালের বনমন্ত্রী ও আওয়ামী লীগের সেকেন্ড-ইন-কমান্ড, সাজেদা চৌধুরী অনেকদিন ধরে জমে থাকা একটা সংবেদনশীল সমস্যার সমাধান করে দিলেন। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅংগনের একটা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ প্রসংগে তিনি বলেন, ’রাজাকারের ছেলের সাথে নয়, প্রধানমন্ত্রী তার কন্যা পুতুলকে বিয়ে দিয়েছেন রাজাকারের নাতির সাথে। নূরু মিয়া রাজাকার হলেও তার ছেলে মোশারফ রাজাকার বা যুদ্ধাপরাধী ছিল না। তার ছেলের সাথে কন্যা বিয়ে দিয়ে নেত্রী কোন অপরাধ করেন নি।‘

মাতাসাগর দিঘির কাহিনী...

Bangladesh
’’মাতাসাগর’। বাংলাদেশের কোথাও এমন একটা চমৎকার নামের দিঘি আছে জানা ছিলনা। দিঘিটার উপর আজ একটা লেখা বেরিয়েছে দৈনিক কালের কণ্ঠে। পড়লে যে কোন সূস্থ মানুষের মন খারাপ হতে বাধ্য। নদীর মত দিঘি ঘিরেও মানুষের জীবন বেড়ে উঠতে পারে, দিনাজপুরের মাতাসাগর দিঘি তার জীবন্ত স্বাক্ষী। মানুষ যান্ত্রিক জীবন...