Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

একজন ফেরেশতা বনাম দন্তহীন দুদক, মহিউদ্দিন খান আলমগীর উপাখ্যান...

DUDK in Bangladesh
প্রজাতন্ত্রের এক কালের বেতনভুক্ত চাকর মহিউদ্দিন খান আলমগীরের যেন আর তর সইছে না। খালেদা জিয়া এবং উনার সহযোগী বাকি ৪০ চোরের সবার সাথে গলায় গলা মিলিয়ে এক কালের এই ঝানু আমলা ঘন ঘন হুমকি দিচ্ছেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার ও এর সাথে সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলোকে। দুর্নীতি দমন কমিশন উনার অন্যতম প্রধান টার্গেট। গতকালও এর ব্যতিক্রম হয়নি। দুদক এবং এর সাথে জড়িত সবাইকে তত্ত্বাবধায়ক আমলের কর্মকান্ডের জন্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এই আমলা। এটাই প্রথম নয়, জেল হতে বের হয়েই তিনি বলতে শুরু করেছেন...

১০ টাকা কেজির চাল চাইনা, আপনি 'কুত্তা' সামলান

   

চালের দর ১০ টাকা। কেজি অথবা সের যে কোন হিসাবেই হোক না কেন, স্তিমিত হয়ে গেছে এ নিয়ে জনগণের প্রত্যাশা। প্রথমত, বাংলাদেশের কথা বাদ দিলেও এমন একটা দামে চাল বিক্রির অবস্থায় নেই সমাসাময়িক বিশ্ব। তেল, গ্যাস, পানি আর গতর খাটুনি এক পাল্লায় দাঁড় করিয়ে কোন ভাবেই ১০ টাকার বাটখারা দিয়ে সমান করা যাবে না হিসাবের দাঁড়িপাল্লা। এমন একটা সমীকরণ শুধু অসম্ভবই নয়, এ অলিক ও অবাস্তব। দ্বিতীয়ত, ১০ টাকায় এক কেজি চাল না হলেও না খেয়ে...

বিদ্যুতের নাও পাহাড় বাইয়্যা যায়...

Power crisis in Bangladesh
খালি চোখে অংকটা মনে হবে খুব সোজা, কিন্তু মেলাতে গেলে কেমন যেন আওলা চক্কর লেগে যায়। যোগ, বিয়োগ, গুন, ভাগ, চলতি আর ঐকিক হিসাবের সমন্বয়ে অংকটা কশতে গেলে প্রথমত ধৈর্য্যের সাথে খেলতে হয় ইঁদুর-বেড়াল খেলা, দ্বিতীয়ত অংকের ট্রেইল নিয়ে যায় এমন এক অনিশ্চিত অন্ধকারে যেখান হতে উদ্ধার পেতে চাইতে হয় প্রফেশনাল হেল্প। সমস্যা হল এই প্রেফশনাল অংকবিদ্‌রা যে কোন অংকের সমাধা ...

ইয়াতিমদের কাহিনী

Student Politics in Bangladesh
পাঠক, ভাল করে চেয়ে দেখুন পাশের ছবিটা। না, এ ছবি কারবালার ছবি নয়, ছবির মুখগুলোও হাসান-হোসেন অথবা এজিদ চরিত্রের কারও মুখ নয়। এরা তৃতীয় বিশ্বের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূর্য সন্তান, এবং এ ছবি তাদের নাগরিক অধিকার ...

সত্যের উপর দাঁড়িয়ে থাকুক আমাদের ইতিহাস

এভাবেই শেষ হয়েছিল জনপ্রিয় টিভি সিরিজ ’বহুব্রীহি’, মুক্তিযুদ্ধে নিহতদের তালিকা তৈরী করার লক্ষ্যে গরুর গাড়ি চড়ে বেরিয়ে পরলেন নাটকের অন্যতম চরিত্র আবুল হায়াত। আবুল হায়াত কি শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন তার অভীষ্ট লক্ষ্যে? এ প্রশ্নের উত্তর নিয়ে তৈরী করা যেতে পারে বিশাল ক্যানভাসের নতুন এক সিরিয়াল, যেখানে থাকতে পারে দুঃখ, কষ্ট, আবেগ, ভালবাসা, জন্ম-মৃত্যু আর চাওয়া পাওয়ার জটিলতায় ভরা সমসাময়িক বাংলাদেশের বাস্তব প্রতিফলন। ’বহুব্রীহি’ যে প্রশ্নের উত্তরের খোঁজে ১৯৮৮ সালে মাঠে...

খেলারাম খেলে যায়...ওয়াচডগ লিখে যায়...

Bangladeshi dirty politics
হাসিনার জন্যে এ মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। বেচারা হাজারো চেষ্টা করছেন এই পরিবারের নামকে বাংলাদেশের মাটি হতে চিরতরে উচ্ছেদ করতে। ইহজগতের যেখানেই তাদের নাম ছিল কলমের খোঁচায় বদল করা হয়েছে। এমনকি আইন করে সমাধা করা হয়েছে ঘোষক বিতর্কও। এখন হতে ঐ পরিবারের কাউকে স্বাধীনতার ঘোষক দাবি করলে রাষ্ট্রদ্রোহিতার মত গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু এসবেও খুব একটা কাজ হচ্ছে বলে মনে হয়না। উপরের ছবিটা দেখে তিনি মনে খুব কষ্ট পেয়ে থাকবেন, ভাষায় প্রকাশ না করলেও আমার মত ম্যাংগো-পিপলদের বুঝতে অসুবিধা হয়না। এক বাদশাহীতে দুই বাদশাহ কারই বা কাম্য হতে পারে...

উনাকে বাঁচাতে রাস্তায় নামুন, উনার বুক ধড়ফড় করছে

পাঠক, যত ব্যস্তই থাকুন আজ একটা উপকার করতে হবে আপনাকে। খবরটা হয়ত পড়ে থাকবেন। না পড়ে থাকলে অবগতির জন্যে মনে করিয়ে দিচ্ছি (নো ফি)। আফরোজা আব্বাসের নাম শুনেছেন কখনো? না শুনে থাকলে আমি বলব ষোল আনাই মিছে আপনার জীবন। বাংলাদেশী হয়ে এমন একটা বিখ্যাত নামের সাথে পরিচিত নন, ধিক্কার আপনাকে! আফরোজা আব্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির (বিএনপি) মহাশক্তিধর ব্যক্তি মির্জা আব্বাসের ধর্মপত্মী। এবার না চেনার আর কোন কারণ দেখছি না। এক সপ্তাহও হয়নি এই মহিয়সীকে দুর্নীতি কমিশনের এক মামলায় গ্রেফতার করা হয়েছে...

ওপেন এয়ার যৌননিপীড়ন...

Bangla New Year
কোন ব্লগেই খুব একটা উচ্চবাচ্য হয়নি এ নিয়ে। মিডিয়াও খুব একটা গুরুত্ব দেয়নি ব্যাপারটাকে। খুব স্বাভাবিক ভাবে নিয়েছে আমাদের শিক্ষিত সমাজও। বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনসার্টে ঘটে যাওয়া নিকৃষ্টতম ঘটনার কিছু কিছু বিবরণ বের হচ্ছে স্থানীয় পত্র-পত্রিকায়। মুক্তবান নামে একটি সাংস্কৃতিক সংগঠন রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে বৈশাখী কনসার্টের আয়োজন করেছিল। বহুজাতিক কোম্পানীর স্পনসরে আয়োজিত এ কনসার্টের...