Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

bnp

খেলারাম খেলে যায়...ওয়াচডগ লিখে যায়...

Bangladeshi dirty politics
হাসিনার জন্যে এ মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। বেচারা হাজারো চেষ্টা করছেন এই পরিবারের নামকে বাংলাদেশের মাটি হতে চিরতরে উচ্ছেদ করতে। ইহজগতের যেখানেই তাদের নাম ছিল কলমের খোঁচায় বদল করা হয়েছে। এমনকি আইন করে সমাধা করা হয়েছে ঘোষক বিতর্কও। এখন হতে ঐ পরিবারের কাউকে স্বাধীনতার ঘোষক দাবি করলে রাষ্ট্রদ্রোহিতার মত গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু এসবেও খুব একটা কাজ হচ্ছে বলে মনে হয়না। উপরের ছবিটা দেখে তিনি মনে খুব কষ্ট পেয়ে থাকবেন, ভাষায় প্রকাশ না করলেও আমার মত ম্যাংগো-পিপলদের বুঝতে অসুবিধা হয়না। এক বাদশাহীতে দুই বাদশাহ কারই বা কাম্য হতে পারে...

অদ্ভূত এক উটের পিঠে সওয়ার হয়ে চলছে বাংলাদেশ...

Students of Eden College, Dhaka
বাংলা ছায়াছবির কোন স্থির চিত্র নয়, দেশীয় নীল ছবির সমকামিতারও কমার্শিয়াল নয় এ ছবি। এ ছবি আমাদের শিক্ষাংগনের। জাতীয়তাবাদী ছাত্রদল (মহিলা স্কোয়াড) ইডেন কলেজ শাখার সদস্যরা মনে করেছে এ পথেই তাদের প্রায়ত নেতা শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, এবং তা অতি সংক্ষিপ্ত সময়ে। ক্ষমতার মসনদে তখন জাতীয়তাবাদের পতাকা, শেরে বাংলাস্থ শহীদ জিয়ার মাজারে বিউগলের সূর ততদিনে উঠে গেছে বিপদজনক ডেসিবেলে। এককথায় বাংলাদেশ ভাসছে শদীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জ্বরে।

সম্মেলন শুভেচ্ছা, বিএনপি!

Photobucket সংগৃহীত

একজন রহমান সাহেবের গল্প

Rahman
পাগলামী করার ইচ্ছে হতেই নিউ ইয়র্ক সময় রাত ২টায় রহমান সাহবেকে ফোন করে বসলাম। এমন কাজটা করায় উনি বিশ্ব চ্যাম্পিয়ন। মাঝ রাতে ঘুম ভাংগিয়ে ছাগলের মত ভ্যা ভ্যা হেসে আমাকে অনেক জ্বালিয়েছেন, তাই জিনিষটা ফিরিয়ে দিতে বিবেকে এতটুকু বাধলনা। ’কি গোলমালের মিয়া, এত রাইতে ফোন কিল্লাই, খারাপ কিছু নাকি? ’আরে না, খারাপ খবর হতে যাবে কেন বরং বেজায় খুশীর খবর, আমি আপনার এএনপিতে (আসল ন্যাশনালিষ্ট পার্টি) যোগদান করার সিদ্বান্ত নিয়াছি’।

জাগরনে ডাক দেয়া প্রবাসী বাংলাদেশীদের কাছে খোলা চিঠি

Tareq Zia
তারেক জাগরন আর্ন্তজাতিক পরিষদের ব্যানারে এ কোন জাগরনের ডাক দিচ্ছেন আপনারা? প্রতিটা ডাকের পেছনে থাকতে হয় একটা সামাজিক এবং মনস্তাত্বিক আবেদন। বিএনপির নির্বাসিত ’নেতা’ তারেক রহমানের জাগরনকে আমরা কোন দৃষ্টিকোন হতে যাচাই বাছাই করব তার একটা সম্যক ধারণা দিলে ব্যাপারটা হজম করতে সহজ হবে। আমি বা আমরা রাজনীতিবিদ নই, বিদেশে খেটে খাওয়া কামলা। মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়-স্বজন ছেড়ে প্রবাসের এই বিরান ভূমিতে গাধার মত শ্রম দিতে বাধ্য হচ্ছি তারেক জিয়ার মত রাজনৈতিক প্রেতাত্মাদের ছায়া হতে দূরে থাকতে। এতদিন সফলভাবেই দূরে ছিলাম হয়ত। কিন্তূ এখন ভয় লাগছে, কারণ ওয়াশিংটন শহর আমার আবাস হতে খুব একটা দূরের পথ নয়।

আর কত কাল?

Bangladesh Awami League and BNP
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ট্রানজিট নিয়ে রাজনৈতিক দলগুলো নতুন করে শো ডাউন শুরু করতে যাচ্ছে। এশিয়ান হাইওয়ে নিয়ে বিতর্কের সূত্রপাত। সরকার বলছে আমরা আর্ন্তজাতিক সম্প্রদায় হতে দূরে থাকতে পারি না, সুতরাং এশিয়ান হাইওয়ে আমাদের জন্যে জরুরী। ক্ষমতাহারা দলগুলো বলছে, এশিয়ান হাইওয়ে আসলে ভারতের পুরানো দাবি ট্রানজিট সুবিধারই নতুন সংস্করন। ফ্রেশ চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ পেয়ে মাঠে নামতে যাচ্ছে বিরোধী দল। পাশাপাশি সরকারী দল দাবী করছে দেশপ্রেমের তাগাদা তাদেরকে উজ্জীবিত করছে চুক্তি সম্পাদনে। কোন পক্ষ সত্য বলছে এমনটা বুঝার জন্যে সাধারণ মানুষের সামনে কোন রাস্তাই খোলা থাকছে না, কারণ দুই পক্ষই নিজদের দাবী নিয়ে এতটা পোলারাইজড, তাতে প্রতিপক্ষের দাবী নিয়ে আলোচনার সামান্যতম কোন স্থান নেই।

হাজার বছরের চোর তারেক জিয়া

Photobucket রহামান সাহেবের হূদয়ে এখন বঙ্গোপসাগরের উচ্ছাস বইছে। সুদিনের হৈমন্তিক বাতাসে ভর করে উনি হাটা ভূলে এখন রীতিমত উড়ছেন। রহমান সাহেবের সোনালী অতীত ফিরে পেয়েছেন, তাই এত আবেগ, উচ্ছাস। গেল রমজানে উনার সাথে শেষ দেখা, সান আন্তনিও হতে নিউ ইয়র্কের...

রাজনীতি ও তার 'সন্মানিত' চোরের দল

Photobucket
ভাষার ঘোর মারপ্যাচে বাংলাদেশের রাজনীতিকে বিভিন্ন বিশেষনে ভূষিত করে এর মহিমা কীর্ত্তন করতে রাজনীতিবিদ্‌দের পাশাপাশি কাজ করে থাকে তাদের প্রপাগান্ডা মেশিন। এই চক্রের ধান্ধায় যে কেউ বিভ্রান্ত হতে পারে, তাত্ত্বিক সংজ্ঞায় রাজনীতি তথা রাজনীতিবিদ্‌দের আসল পরিচয় কবর দেয়ার এই হীন মানষিকতার আড়ালে কাজ করে অন্য এক মিশন, যার চারিত্রিক বৈশিষ্ট হচ্ছে পকেট পূর্তি। রাজনীতির স্বরলিপিতে গান গাইতে চাইলে আসুন এমন একটা জায়গা...